২৫ সেপ্টেম্বর ২০১৪ - ১১:৩১
সিরিয়ায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রাশিয়া

সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিমান হামলার নিন্দা করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রধান মিত্রদেশ রাশিয়া।

আবনা : সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিমান হামলার নিন্দা করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রধান মিত্রদেশ রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ার অনুমতি ছাড়া যে হামলা চালানো হচ্ছে তা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকোশেভিচ বলেছেন, ‘রাশিয়া মনে করে একমাত্র আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এ ধরনের সামরিক ব্যবস্থা নেয়া যায়।” তিনি বলেন, এ ধরনের আইনের কারণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছ থেকে অনুমতি নেয়া এবং দামেস্ক সরকারের সঙ্গে সমন্বয় করার বাধ্যবাধকতা রয়েছে। অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে এ ধরনের হামলা চালানা যেতে পারে।
রুশ এ মুখপাত্র সতর্ক করে বলেন, একতরফা সামরিক অভিযানের জন্য এর উদ্যোক্তাদেরকেই তার পূর্ণ দায়-দায়িত্ব নিতে হবে।
এ পর্যন্ত আমেরিকা ও তার মিত্র সৌদি আরব, কাতার ও জর্দানের বিমান বাহিনী সিরিয়ায় আইএসআইএল গোষ্ঠীর ওপর ২০০ বার বিমান হামলা চালিয়েছে বলে খবর বের হয়েছে। সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই তারা এ হামলা শুরু করেছে এবং এ নিয়ে দামেস্কের সঙ্গে কোনো রকমের সমন্বয় করা হয় নি।#