আবনা : আইএসআইএস কেন ইসলামের প্রকৃত পথ অনুসরণ করছে না, বিশ্বের ১২০ জন খ্যাতনামা মুসলিম মনীষী তা ব্যাখ্যা করেছেন। আরবী এবং ইংরেজিতে লেখা এক খোলা চিঠিতে তারা বলেছেন, যে মতবাদের ওপর ভিত্তিতে আইএসআইএস কাজ করছে, ইসলাম কোনো মতেই তাকে সমর্থন করে না। আইএসআইএস প্রধান ড. ইব্রাহীম আওয়াদ আল-বদরি, যিনি আবু বাকার আল-বাগদাদি নামেই বেশি পরিচিত এবং আইএসআইএসে’র সব যোদ্ধা ও যারা এই সংগঠনকে সমর্থন করে, তাদের প্রতি এই খোলা চিঠিতে মুসলিম পণ্ডিতরা বিস্তারিত ধর্মীয় ব্যাখ্যাসহ মোট ২৪টি যুক্তি তুলে ধরেছেন। আবু বাকার আল-বাগদাদি সম্প্রতি নিজেকে খলিফা বলে ঘোষণা করেছেন। ইসলামের দোহাই দিয়ে আইএসআইএসল যা করছে, সে সম্পর্কে মুসলমান পণ্ডিতদের কিছু যুক্তি :
* শরীয়ার বিধান অতি সরলিকরণ করে বর্ণনা করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।
* নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে নিষিদ্ধ।
* দূত ও কূটনীতিক, সেই ব্যাখ্যা অনুযায়ী সাংবাদিক এবং ত্রাণকর্মীদেরও হত্যা করা নিষিদ্ধ।
* কাউকে অমুসলিম ঘোষণা করা নিষিদ্ধ। অবশ্য, কেউ যদি প্রকাশ্যে নিজেকে অমুসলিম বলে ঘোষণা করেন, সেটি ভিন্ন কথা।
* সব মুসলমানের সমর্থন ছাড়া খিলাফত ঘোষণা করা ইসলামে নিষেধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই খোলা চিঠি কার্যক্রমের সূচনা হয়। উদ্যোক্তারা আশা করছেন, আরো বেশি মানুষ এর প্রতি তাদের সমর্থন জানাবেন, যাদের সামরিক পদক্ষেপের পাশাপাশি আদর্শগতভাবেও আইএসআইএসে’র মোকাবেলা করা যায়।
২৬ সেপ্টেম্বর ২০১৪ - ০৬:০২
News ID: 640287
আইএসআইএস কেন ইসলামের প্রকৃত পথ অনুসরণ করছে না, বিশ্বের ১২০ জন খ্যাতনামা মুসলিম মনীষী তা ব্যাখ্যা করেছেন।