আবনা : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র চেয়ে ইরান হচ্ছে বড় হুমকি।
গতকাল (সোমবার) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় নেতানিয়াহু এ মন্তব্য করেন। তার এ বক্তব্যের মাঝ দিয়ে মূলত ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ পেয়েছে। এছাড়া, তার বক্তৃতার মধ্যদিয়ে এটাও পরিষ্কার হয়েছে যে, আইএসআইএল সব ধর্মের লোকজনের ওপর হামলা চালালেও ইসরাইলের স্বার্থে আঘাত হানবে না।
নেতানিয়াহু তার ভাষায় বলেন, পরমাণু শক্তিধর ইরানকে ছেড়ে দিয়ে আইএসআইএল’র বিরুদ্ধে যুদ্ধ করলে তাতে হয়তো বিজয় আসবে কিন্তু ফল বিপর্যয় হবে।
এর আগে, গত সপ্তাহে ইরানের প্রেস টিভি এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল যাতে দেখা গেছে- আইএসআইএল সন্ত্রাসীরা ইসরাইলের দখল করা গোলান মালভূমিতে তৎপর রয়েছে। তবে, ইসরাইলের সঙ্গে আইএসআইএল’র সম্পর্ক থাকার এটাই প্রথম প্রমাণ নয়।#
১ অক্টোবর ২০১৪ - ০৫:২৮
News ID: 641482
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র চেয়ে ইরান হচ্ছে বড় হুমকি।