১ অক্টোবর ২০১৪ - ২৩:৪৮
পরমাণু ইস্যুতে উইন-উইন চুক্তি চায় ইরান: রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু ইস্যুতে তার দেশ উইন-উইন চুক্তি চায়।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু ইস্যুতে তার দেশ উইন-উইন চুক্তি চায়। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে।
আয়ার‍্যলান্ডের সংসদ স্পিকার সিন ডি. ব্যারেটের সঙ্গে এক বৈঠকে ড. রুহানি এ কথা বলেন। তিনি বলেন, গত ১২ বছর ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিনিধিরা দফায় দফায় ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করেছেন এবং কোনো রকমের বিচ্যুতি পান নি। ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ এবং তেহরান উইন-উইন চুক্তি করতে ইচ্ছুক যা দু পক্ষেরই স্বার্থ রক্ষা করবে।
প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে ইরান ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ইরানের ওপর আরোপিত সাম্প্রতিক অবৈধ নিষেধাজ্ঞা তাতে বাধা সৃষ্টি করবে।
বৈঠকে আয়ার‍ল্যান্ডের স্পিকার বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু আলোচনাকে তারা সমর্থন করেন এবং তেহরানের সঙ্গে ডাবলিনের সম্পর্ক আরো জোরদার করার কথা বলেন তিনি।#