আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আত্মত্যাগের নিদর্শন স্বরূপ হালাল পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুত দেশবাসী।
কোরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আযহার অন্যতম শিক্ষা হচ্ছে, মনের পশু কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
প্রতিবছর জিলহজ মাসের দশ তারিখে বিশ্বের মুসলমানরা সাধ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন এবং নামায আদায় করেন।
মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) প্রায় চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে তার প্রিয় শিশুপুত্র হযরত ইসমাঈল (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি দেয়ার উদ্যোগ নিয়ে ত্যাগের মহিমায় উত্তীর্ণ হয়েছিলেন। সেই ত্যাগের অনুকরণীয় দৃষ্টান্ত অনুসরন করেই সমগ্র বিশ্ব মুসলিম কোরবানির ঈদ পালন করে থাকেন।
পবিত্র কোরআনের সূরা হজে মহান আল্লাহ বলেন, ‘আমার কাছে পশুর রক্ত, মাংস, হাড় পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া ও খোদাভীতি’।#
৬ অক্টোবর ২০১৪ - ০০:৪৪
News ID: 642458
আজ সোমবার (৬ই অক্টোবর) পবিত্র ঈদুল আযহা। মুসলিম উম্মাহ’র বৃহত্তম ধর্মীয় উত্সবসমূহের অন্যতম ঈদুল আযহা।