১২ অক্টোবর ২০১৪ - ০১:৩৯
সিরিয়ায় নুসরা ফ্রন্টের ৫৭ জঙ্গি নিহত

সিরিয়ায় সেনাবাহিনী বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নুসরা ফ্রন্টের ৫৭ জঙ্গিকে হত্যা করেছে।

আবনা : সিরিয়ায় সেনাবাহিনী বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নুসরা ফ্রন্টের ৫৭ জঙ্গিকে হত্যা করেছে। রাজধানী দামেস্কের উত্তরে আল-কালামাউন অঞ্চলে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেয় সেনাবাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস ও সিনহুয়া। জুব্বেহ ও ইসাল আল-ওয়ারেদ শহরতলি দুটির মধ্যবর্তী একটি এলাকা দিয়ে নুসরা ফ্রন্টের সেনারা অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা চালায়। এদিকে নুসরা ফ্রন্টের ৫৭ জঙ্গি নিহত হওয়ায় অদূর ভবিষ্যতে আর কোন জঙ্গি সংগঠন এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা করবে না বলে উল্লেখ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। বিদ্রোহী বিভিন্ন সংগঠন ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে সিরীয় সেনাবাহিনী। ২০১১ সালের মার্চের মাঝামাঝি শুরু হওয়া সে লড়াইয়ে এ পর্যন্ত ১ লাখ ৯০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আহত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েক লাখ মানুষ।