১৪ অক্টোবর ২০১৪ - ০৫:৪৬
‘আর্মি রিজার্ভ’ গঠনের পরিকল্পনা করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিজ্ঞ স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ‘আর্মি রিজার্ভ’ নামের অনিয়মিত বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করেছে।

আবনা : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিজ্ঞ স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ‘আর্মি রিজার্ভ’ নামের অনিয়মিত বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করেছে। এ বাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রয়োজনের মুহূর্তে এ বাহিনীর সদস্যরা রাশিয়াকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়বে।
রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির উপ চেয়ারম্যান ফ্র্যান্সজ কিলিনতসেভিস দেশটির দৈনিক ইজভেজতিয়াকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এ বাহিনীর সদস্যর বিভিন্ন পেশায় বিভিন্ন কোম্পানিতে নিয়োজিত থাকবেন। এ বাহিনীর সদস্যদের নিয়মিত সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হবে এবং ‘আর্মি রিজার্ভ’ হিসেবে তালিকাভুক্তির কারণে তারা মাসিক ভাতাও পাবেন। প্রয়োজনের সময়ে তাদের তলব করা হবে এবং নির্দিষ্ট স্থানে তাদের সমবেত হতে হবে। সামরিক ইউনিটে তাদের দায়িত্ব কি হবে তাও পূর্বেই নির্ধারিত থাকবে বলে জানান তিনি।
রাশিয়ায় এ রকম অনিয়মিত বাহিনী গঠনের বিষয়টি দুই আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ‘আর্মি রিজার্ভ’ গঠনের মাধ্যমে রুশ সেনাবাহিনীর তৎপরতা সব সময় সর্বোচ্চ পর্যায়ে থাকবে। ২০২০ সালের মধ্যে রুশ সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।#