আবনা : জর্দান সংসদের স্পিকার আতেফ তারাওনেহ বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সহিংসতা সিরিয়া ও ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’এর সহিসংতার মতই বিপদজনক । জর্দান সফররত মাল্টার পররাষ্ট্রমন্ত্রী জর্জ উইলিয়াম ভেলার সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা শুরু এবং পূর্ব আল কুদস বা জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে মাঝে মাঝেই যে সহিংসতা দেখা দেয় তা বন্ধে ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ প্রয়োগেরও আহ্বান জানান জর্দানের স্পিকার।
জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এর আগে একই রকম মন্তব্য করেছেন। ইহুদিবাদী উগ্রবাদের বিরুদ্ধে গত সোমবার হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। একই সঙ্গে সব ধরণের উগ্রবাদকে হটিয়ে দেয়ার জন্য মধ্যপ্রাচ্যের সব দেশের জনগণকে একযোগে তৎপর হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।#
২৮ অক্টোবর ২০১৪ - ১৬:৪৭
News ID: 647534
জর্দান সংসদের স্পিকার আতেফ তারাওনেহ বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সহিংসতা সিরিয়া ও ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’এর সহিসংতার মতই বিপদজনক ।