২৯ অক্টোবর ২০১৪ - ০১:৫৯
কুরআন পড়ায় স্পেনের বিজ্ঞানীকে পুড়িয়ে হত্যা

আজ হতে ৪৬১ সৌর বছর আগে ১৫৫৩ খ্রিস্টিয় সনের এই দিনে জেনেভায় একটি কাঠের খুঁটি বা স্তম্ভে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছিল স্পেনের ৪২ বছর বয়স্ক বিজ্ঞানী ও চিকিৎসাবিদ মাইকেল সার্ভিটাসকে।

আবনা : আজ হতে ৪৬১ সৌর বছর আগে ১৫৫৩ খ্রিস্টিয় সনের এই দিনে জেনেভায় একটি কাঠের খুঁটি বা স্তম্ভে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছিল স্পেনের ৪২ বছর বয়স্ক বিজ্ঞানী ও চিকিৎসাবিদ মাইকেল সার্ভিটাসকে।
খ্রিস্টান চার্চ তাকে এ শাস্তি দিয়েছিল পবিত্র কুরআন অধ্যয়ন, বিকৃত হয়ে পড়া খ্রিস্ট ধর্মের তিন খোদা থাকার নীতির প্রতি আপত্তি এবং মানব দেহে রক্ত সঞ্চালনের বিষয়ে সঠিক জ্ঞান তুলে ধরার জন্য মুসলিম বিজ্ঞানীদের লেখা কিছু বইয়ের ল্যাটিন অনুবাদ সংগ্রহের অপরাধে।
তিনি এটা উল্লেখ করেন যে হার্ট বা হৃৎপিণ্ড থেকে রক্ত আসে পালমোনারি ধমনীর মধ্য দিয়ে, আর ফিরে যায় পালমোনারি শিরার মাধ্যমে।
জ্যোতির্বিদ্যা ও বাইবেলের মূল ভাষাসহ জ্ঞানের নানা বিষয়ে পণ্ডিত মাইকেল সার্ভিটাস উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে তার বন্ধু লিয়নহার্ড ফাচস-এর ধারণাগুলোকে সমর্থন করতেন।#