১০ নভেম্বর ২০১৪ - ১৪:১০
সিরিয়ায় গুলিতে নিহত হলেন ৫ পরমাণু প্রকৌশলী

সিরিয়ার রাজধানী দামেস্কে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হামলায় পাঁচ পরমাণু প্রকৌশলী নিহত হয়েছেন।

আবনা : সিরিয়ার রাজধানী দামেস্কে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হামলায় পাঁচ পরমাণু প্রকৌশলী নিহত হয়েছেন। দামেস্কের উত্তরাঞ্চলে একটি গবেষণা কেন্দ্রের কাছে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
তথাকথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের বারজেহ্‌ এলাকায় রোববার এ হামলা চালানো হয়। গবেষণা কেন্দ্রে যাওয়ার পথে তাদের বহনকারী বাসে হামলা করা হয় এবং সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অবশ্য এ মর্মান্তিক ঘটনা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করে নি সিরিয়ার কর্মকর্তারা।
গত বছরের জুলাই মাসে এ কেন্দ্র একই রকম ঘটনা ঘটেছিল। সে সময়, সরকার বিরোধী সন্ত্রাসীদের মর্টার হামলায় নিহত হয়েছিল ছয় ব্যক্তি।#