আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাক্ষিক ফজরের ১৮তম বর্ষের ৫ম সংখ্যা গত ১৫ নভেম্বর শনিবার প্রকাশিত হয়েছে।
বাংলা ভাষায় জাফরি মাযহাবের একমাত্র পাক্ষিক এ পত্রিকার এবারের সংখ্যায় ইমাম হুসাইন (আ.) এর শাহাদাত ও পরবর্তী ঘটনার উপর বিশেষ আলোকপাত করা হয়েছে।
ফজরের এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলোর শিরোনাম হচ্ছে ; বিশ্ব মানবতার নেতা পৃথিবীর শ্রেষ্ঠ আত্মউত্সর্গকারী ইমাম হোসাইন ইবনে আলী ও কারবালা (প্রধান শিরোনাম), কুফার পথে নবী পরিবার, কারাবালা বিপ্লব কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে, বিশ্ব যদি আরো একবার আরো এক আলীকে (আ.) জন্ম দিত!, মহররম থেকে মুসলমানদের শিক্ষা অর্জন করতে হবে (সম্পাদকীয়), শাশ্বত কোরআনের কাহিনী, মহাকালের ত্রাণকর্তা (পূর্ব প্রকাশের পর), দুর্দশাগ্রস্থ মুসলিম বিশ্ব অধঃপতনের নেপথ্য কারণ, শিয়া-সুন্নি ঐক্য ডায়ালগ এবং আহমদ দীদাতের ইরান অভিজ্ঞতা ইত্যাদি।#
১৬ নভেম্বর ২০১৪ - ১৪:০৮
News ID: 651737
পাক্ষিক ফজরের ১৮তম বর্ষের ৫ম সংখ্যা প্রকাশিত হয়েছে।