আবনা : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে তৃতীয় ইনতিফাদা বা গণ জাগরণের ডাক দিয়েছে।
হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান খালেদ মাশআল এ ডাক দিয়েছেন। তিনি কাতারের দৈনিক আশ-শারককে বলেছেন, জেরুজালেম খ্যাত আল-কুদসে অবৈধ বসতি স্থাপন এবং এ ঐতিহাসিক ফিলিস্তিনি শহরকে ইহুদিকরণের প্রেক্ষাপটে শান্ত হয়ে বসে থাকার কোনো উপায় নেই।
তিনি বলেন, প্রতিরোধ এবং দখলদারিত্বের বিরুদ্ধে গণ জাগরণের মাধ্যমে ফিলিস্তিনিরা এ জাতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
এ ছাড়া, আল-কুদস নগরীতে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বেবলা পবিত্র আল-আকসা মসজিদ রক্ষার দায়িত্ব মুসলিম দেশগুলোর ওপর বর্তায় বলেও জানান তিনি। অধিকৃত ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো রক্ষায় আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব, মিশর ও জর্দানকে এগিয়ে আসার আহ্বান জানান হামাস নেতা।#
১৬ নভেম্বর ২০১৪ - ১৪:২৮
News ID: 651741
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে তৃতীয় ইনতিফাদা বা গণ জাগরণের ডাক দিয়েছে।