আবনা : অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর চাপিয়ে দেয়া যুদ্ধে আহত আরেক ফিলিস্তিনি কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্বর ইসরাইলি সেনাদের হামলায় আহত হওয়ার পর গত চার মাস অসহ্য যন্ত্রণা ও কষ্ট সহ্য করে এ কিশোর।
মঙ্গলবার মুহাম্মদ সিয়াম নামের ১৪ বছরের ওই ফিলিস্তিনি কিশোরের ফুসফুস ও শ্বাসনালীর অপারেশনের সময় তুরস্কের একটি হাসপাতালে মারা যান। গত জুলাইয়ে ইসরাইলি বাহিনীর সর্বশেষ বর্বরোচিত বিমান হামলায় ওই কিশোর তার দুই পা’সহ নিজ পরিবারের ১২ সদস্যকেও হারিয়েছিল।
২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত তিনবার ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজার ওপর পাশবিক ও বর্বরোচিত অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে।
ইসরাইলি বাহিনীর সর্বশেষ যুদ্ধে ৫৭০ শিশুসহ ২,১৪০ বেসামরিক লোক নিহত ও আরো ১১,০০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীকেও চড়া মূল্য দিতে হয়েছে। তাদের বহু সেনাকে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা হত্যা করেছে।#
২০ নভেম্বর ২০১৪ - ০৮:১৮
News ID: 652560
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর চাপিয়ে দেয়া যুদ্ধে আহত আরেক ফিলিস্তিনি কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।