২২ নভেম্বর ২০১৪ - ১১:১৮
পেশোয়ারে শিয়া পুলিশ কনস্টেবলে’র শাহাদাত

গত বুধবার পাকিস্তানের খায়বার পাখতুন খোয়া প্রদেশের ওয়াডপাগা গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক শিয়া পুলিশ কনস্টেবল শহীদ হয়েছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গত বুধবার (১৯শে নভেম্বর) পাকিস্তানের খায়বার পাখতুন খোয়া প্রদেশের ওয়াডপাগা গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে শহীদ হয়েছেন এক শিয়া পুলিশ কনস্টেবল।
স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, স্থানীয় এক ইমামবাড়ীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন পুলিশ কনস্টেবল সৈয়দ আরশাদ আলী শাহ।
পুলিশের এক কর্মকর্তা আরো জানিয়েছে, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে পাকিস্তানে সক্রিয় বিভিন্ন শিয়া পার্টি ও শিয়া নেতাদের পক্ষ থেকে পুলিশ কনস্টেবল সৈয়দ আরশাদ আলী শাহে’র নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
তারা বলেন : তাকফিরি সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পাকিস্তানের শিয়াদের বিরুদ্ধে যে প্রজন্ম হত্যা চালানো হচ্ছে তা বন্ধ করা সম্ভব নয়। এ সময় তারা এ ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।#