আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : অস্ট্রিয়া পুলিশ এদেশের নিরাপত্তা বাহিনী’র সহযোগিতায় ‘ভিয়েনা’, ‘লিনজ’, ‘গারাজ’ শহরে আইএসআইএলে’র সাথে সহযোগিতার বিষয়ে সন্দিহান ব্যক্তিদের বাড়ী ও সমাবেশস্থলে হামলা চালিয়ে ঐ সকল স্থানে ব্যাপক তল্লাশী চালিয়েছে।
এ অভিযান চলাকালে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলেই অস্ট্রিয়ান যুবকদেরকে উগ্রতাবাদী কর্মকাণ্ড এবং ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত তাকফিরি সন্ত্রাসীদেরকে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করার অভিযোগে অভিযুক্ত।
অস্ট্রিয়ার নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সাধারণ অবস্থায় কমপক্ষে ২ বছরের সাজা হবে গ্রেফতারকৃতদের। অস্ট্রিয়ার মুসলিম যুবকদেরকে উগ্রতাবাদী কর্মকাণ্ডে মূল উস্কানিদাতা হিসেবে গারাজ শহরের বসনিয়ান পেশ ইমামের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে, এ নাগাদ ১৫০ জন অস্ট্রিয় তাকফিরি সন্ত্রাসীদেরকে সহযোগিতার উদ্দেশ্যে সিরিয়া ও ইরাকের উদ্দেশ্যে অস্ট্রিয়া ছেড়ে গেছে তবে তাদের মধ্য থেকে পরবর্তীতে ৬০ জন ফিরে এসেছে।#
১ ডিসেম্বর ২০১৪ - ০০:৩৭
News ID: 655159
আইএসআইএলে’র সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযানে তাদের ২০ জনকে গ্রেফতার করেছে অস্ট্রিয়ার নিরাপত্তা বিভাগ।