১০ ডিসেম্বর ২০১৪ - ০৭:১০
সিরিয়ায় হামলা ইসরাইলের নিরাপত্তা বাড়ায় নি: ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়া চালানো সাম্প্রতিক হামলা ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা আরো বাড়ায় নি।

আবনা : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়া চালানো সাম্প্রতিক হামলা ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা আরো বাড়ায় নি। তেহরান সফররত সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল-মোয়াল্লেমের সঙ্গে বৈঠকে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলা সম্পর্কে এ কথা বলেন তিনি।
রোববার ইসরাইলি জঙ্গি বিমানগুলো সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দর এবং দিমাস শহরে দু’দফা বিমান হামলা করেছে।
আলী শামখানি বলেন, দিনে দিনে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তাহীনতা বাড়ছে এবং এ জাতীয় হামলা তেল আবিবের নিরাপত্তা বাড়াবে না। এ ছাড়া, কোনো কোনো দেশ সিরিয়ার সীমান্ত এলাকায় উড্ডয়ন নিষিদ্ধ বা বাফার অঞ্চল গঠনের যে চেষ্টা করছে তারও কঠোর সমালোচনা করেন আলী শামখানি। এ জাতীয় পদক্ষেপ নেয়া হলে তা নিরাপত্তা প্রতিষ্ঠা করবে না এবং সিরিয়ার নিপীড়িত মানুষের দুভোর্গ কমাবে না; বরং দেশটির ভৌগলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করবে বলে জানান তিনি।
এ ছাড়া, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আঞ্চলিক ও বাইরের মদদদাতারা সিরিয়ায় যে ধ্বংসাত্মক যুদ্ধ সৃষ্টি করতে চাইছে তাও ব্যর্থ হবে বলে জানান তিনি।
এ সময়ে ওয়ালিদ আল-মোয়াল্লেম বলেন, সিরিয়ার গণ প্রতিরোধ এবং জনগণের ঐক্য ও ইরান, রাশিয়া এবং ইরাকের মত বন্ধু সুলভ দেশের সমর্থনে মধ্য দিয়ে এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নিমূর্ল করা যাবে।#