আবনা : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’কে পরাজিত এবং সিরিয়ার সংঘাত বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ইরান ও রাশিয়ার সহায়তা গ্রহণ করতেই হবে।
২৮টি দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন মোগেরিনি। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু আলোচনা চলছে কেবল এ রকম একটি দেশ নয় ইরান বরং আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দেশও এটি। আর এ অবস্থায় ইরান ও তার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে সম্পর্ক রাখতে হবে বলে জানান তিনি।
সিরিয়া প্রসঙ্গে ভূমিকা কি হবে তা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে বিতর্ক করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এ প্রসঙ্গে মোগেরিনি বলেন, সিরিয়ার গোষ্ঠীগুলোর ওপর প্রভাব বিস্তারের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সব দেশের সঙ্গে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ তৎপরতাকে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।#
১৬ ডিসেম্বর ২০১৪ - ০৪:৩৬
News ID: 658558
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’কে পরাজিত এবং সিরিয়ার সংঘাত বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ইরান ও রাশিয়ার সহায়তা গ্রহণ করতেই হবে।