২১ ডিসেম্বর ২০১৪ - ০৭:৪৭
পাকিস্তানে সেনা অভিযানে দুদিনে ১১৯ জঙ্গি নিহত

জঙ্গি তাণ্ডবে শতাধিক শিশুর মৃত্যুর পর শুরু হয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাকিস্তানি সেনারা।

আবনা : জঙ্গি তাণ্ডবে শতাধিক শিশুর মৃত্যুর পর শুরু হয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাকিস্তানি সেনারা। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিম অঞ্চলে গত দু’দিনে ১১৯ জন তালেবান জঙ্গি নিহত হয়েছেন।
শনিবার সেনা হামলায় মৃত্যু হয়েছে ২৮ জন জঙ্গির৷ এই জঙ্গি নিধনের পাশাপাশি চলছে সন্ত্রাসবাদী কার্যকলাপে দোষীদের ফাঁসিতে ঝোলানোর প্রক্রিয়া৷শুক্রবার রাতে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷ কিন্তু মৃত্যুদণ্ড বহাল নিয়েও শুরু হয়েছে সমালোচনা৷অনেকের দাবি, তালেবান-বিরোধী অভিযানের প্রতিশোধ নিতেই পেশোয়ার সেনা স্কুলে ঢুকে ১৩২ জন শিক্ষার্থীকে খুন করেছে জঙ্গিরা৷ এই অবস্থায় জঙ্গিদের ফাঁসিতে ঝোলালে তালেবানের ক্ষোভ আরও বাড়ানো৷ ফের প্রাণঘাতী হামলাও চালাতে পারে তারা৷