আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : মহানবী (স.) এর ওফাত ও ইমাম হাসান (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। শোক মজলিশে স্বাগত বক্তব্য রাখেন ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের ডেপ্যুটি কাউন্সেলর জনাব আলী আসগার খোসরাবাদি। এরপর মহান এ দুই ব্যক্তিত্বের উপর আলোচনা করেন আল-মুস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ ইউনুস আলী গাজী।
শোক অনুষ্ঠানটি গতকাল (শনিবার, ২০শে ডিসেম্বর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর কর্মসূচীর মধ্যে ছিল কুরআন তেলাওয়াত, বক্তব্য, মার্সিয়া ও নওহা পরিবেশন এবং আপ্যায়ন।
উল্লেখ্য, পবিত্র এ দিবস উপলক্ষে আজ রাতে ঢাকার বিভিন্ন ইমামবাড়ীতে শোক মজলিশের আয়োজন করা হয়েছে। হোসনি দালান ইমামবাড়িতে আয়োজিত মজলিশে বক্তব্য রাখবেন লন্ডন থেকে আগত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ জান আলী কাযেমি। এছাড়া মুহাম্মাদপুর শিয়া মসজিদ সংলঘ্ন ইমামবাড়ীতে আয়োজিত মজলিশে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ নাকী ইমাম রাজাভি।#
২১ ডিসেম্বর ২০১৪ - ১৫:৩৭
News ID: 659855
মহানবী (স.) এর ওফাত ও ইমাম হাসান (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে বিশেষ শোক মজলিশ আয়োজিত হয়েছে।