আবনা : জর্দানের একটি এফ-১৬ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার বিষয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল'র দাবি নাকচ করে দিয়েছে আমেরিকা।
আমেরিকা দাবি করেছে- বিমানটি সিরিয়ায় বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি নিখোঁজ হয়ে যায় এবং পাইলট আইএসআইএল'র হাতে আটক হয়েছেন।
‘হিট সিকিং’ অর্থাৎ তাপ অনুসরণ করে হামলা করতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করার দাবি করেছে আইএসআইএল। কিন্তু আমেরিকা তাদের এ দাবি নাকচ করে বলেছে, প্রাপ্ত আলামত থেকে বোঝা যাচ্ছে তাদের এ দাবি সত্য নয়।
ঘটনা যাই হোক না কেন, আইএসআইএল সন্ত্রাসীদের হাতে জর্দানের পাইলট পণবন্দি করার বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসআইএল'র বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর এই প্রথম বিধ্বস্ত হল একটি বিমান।
এ বিবৃতিতে পাইলটকে পণবন্দি করার ঘটনার তীব্র নিন্দা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অবশ্য বিবৃতিতে এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানানো হয় নি।#
২৫ ডিসেম্বর ২০১৪ - ১৪:১৩
News ID: 660665
জর্দানের একটি এফ-১৬ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার বিষয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল'র দাবি নাকচ করে দিয়েছে আমেরিকা।