আবনা : ইরাক সীমান্তে আজ (সোমবার) এক আত্মঘাতী বোমা হামলায় সৌদি আরবের দু জন সীমান্তরক্ষী নিহত হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
আজ সকালে আরার এলাকায় সৌদি সীমান্তরক্ষী ও হামলাকারীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর এ বোমা হামলা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে একজন গুলিতে মারা গেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সংঘর্ষের সময় এক হামলাকারী নিহত হয়েছে এবং বোমা হামলাকারী নিজেও মারা গেছে। এছাড়া, সৌদি আরবের দু জন সীমান্তরক্ষী আহত হয়েছে বলে জানান ওই মুখপাত্র। তবে আজ সকালের সংঘর্ষে কতজন হামলাকারী ছিল তা পরিষ্কার করেন নি তিনি। এ বিষয়ে তদন্ত চলছে।
এর আগে, গত জুলাই মাসে ইরাকের ভেতর থেকে সৌদি আরবের আরার এলাকায় গোলা নিক্ষেপ করা হয়েছিল তবে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি।#
১৪ জানুয়ারি ২০১৫ - ১৬:১০
News ID: 664833
ইরাক সীমান্তে আজ (সোমবার) এক আত্মঘাতী বোমা হামলায় সৌদি আরবের দু জন সীমান্তরক্ষী নিহত হয়েছে।