আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রভাবশালী কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি ইরাকে আহত হয়েছেন বলে যে খবর বেরিয়েছে, তা ভিত্তিহীন। এ কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি আরো বলেছেন, জেনারেল সুলাইমানি এখন ইরানে অবস্থান করছেন এবং সুস্থ আছেন।
ইরাকের সামারা শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হামলায় কাসেম সুলাইমানি মারাত্মক আহত হয়েছেন বলে পাশ্চাত্যের কিছু মিডিয়া গতকাল (বৃহস্পতিবার) দাবি করেছিল।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন,‘আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখব এবং যেসব দেশ সন্ত্রাসবাদের শিকার হচ্ছে, সেসব দেশকে সহযোগিতা দিয়ে যাব।’
ইরান বার বার বলে এসেছে- ইরাক ও সিরিয়ায় চলমান সংকটে সরাসরি হস্তক্ষেপ করবে না তবে সামরিক উপদেষ্টা পাঠাবে এবং উপদেশমূলক তৎপরতা চালাবে। এছাড়া,মানবিক সহায়তা দেয়া অব্যাহত রাখবে বলেও ঘোষণা দিয়েছে তেহরান।#
১৬ জানুয়ারি ২০১৫ - ১১:৪৭
News ID: 665130
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রভাবশালী কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি ইরাকে আহত হয়েছেন বলে যে খবর বেরিয়েছে, তা ভিত্তিহীন।