২৮ জানুয়ারি ২০১৫ - ০৭:০১
‘গোলান হামলা নিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছে ইরান’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালোনোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে মূল্য দিতে হবে।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালোনোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে মূল্য দিতে হবে। তিনি আরো বলেছেন, ইসরাইলের কর্মকর্তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে।
গত ১৭ জানুয়ারি ইসরাইলের হেলিকপ্টার গানশিপ থেকে সিরিয়ার গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং তাতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ছয় যোদ্ধা ও ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার শহীদ হন।
আমির আব্দুল্লাহিয়ান আজ (মঙ্গলবার) জানান, কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে এ বিষয়ে বার্তা দেয়া হয়েছে যে, সিরিয়ার গোলান মালভূমিতে হিজবুল্লাহর বহরে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরো জানান, এই বার্তায় আমেরিকাকে স্পষ্ট করে বলা হয়েছে- ওই হামলা চালিয়ে ইসরাইল ইরানের রেড লাইন লঙ্ঘন করেছে।
গোলান হামলার পর ইসরাইল দাবি করেছে, হিজবুল্লাহর বহরে ইরানের সেনা কমান্ডার ছিলেন তা তাদের জানা ছিল না। তবে ইরান এই দাবি নাকচ করে বলেছে, ইসরাইল তার অপকর্ম ঢাকার জন্য প্রায় সময়ই এ ধরনের মিথ্যার আশ্রয় নেয়।#