৩০ জানুয়ারি ২০১৫ - ০২:২১
ওবামার শিরশ্ছেদের হুমকি আইএসআইএলে'র!

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিরশ্ছেদ করে যুক্তরাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বানানোর হুমকি দিয়েছে আইএসআইএল।

আবনা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিরশ্ছেদ করে যুক্তরাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বানানোর হুমকি দিয়েছে আইএসআইএল।
মঙ্গলবার ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল অনলাইন এক প্রতিবেদনে দাবি করে, আইএস সর্বশেষ এক ভিডিও’তে এমন হুমকি দিয়েছে। ভিডিও’তে কালো পোশাক পরিহিত আইএসআইএল জঙ্গিদের এক কুর্দিস সেনাকে শিরশ্ছেদ করতে দেখা যায়।
শিরশ্ছেদের আগে এক জঙ্গি ওবামাকে সতর্ক করে দিয়ে জানায়, জেনে রেখো ওবামা, আমরা যুক্তরাষ্ট্রে পৌছে যাব। আর এটাও জেনে রেখো, হোয়াইট হাউজেই তোমার শিরশ্ছেদ করে যুক্তরাষ্ট্রকে মুসলিম রাষ্ট্রে পরিণত করব।
শুধু যুক্তরাষ্ট্রকে নয়, মিত্রদেশ ফ্রান্স ও বেলজিয়ামকেও হুমকি দিয়েছে ওই জঙ্গি।
ফ্রান্স ও বেলজিয়ামের উদ্দেশে ওই জঙ্গি বলে, তোমাদের বলি, গাড়িবোমা ও বিস্ফোরক নিয়ে আমরা তোমাদের কাছেও আসব। আমরা তোমাদের মাথা কাটব।’
এমন হুমকি দেওয়ার পরপরই ওই সেনার শিরশ্ছেদ করা হয়।#