৩০ জানুয়ারি ২০১৫ - ০৫:৪৯
মোসুলে ৩ যুবতিকে গুলি করে হত্যা

বাগদাদের উত্তরে অবস্থিত মোসুল শহরের বাসিন্দারা জানিয়েছে, আইএসআইএল সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) ৩ যুবতিকে গুলি করে হত্যা করেছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আইএসআইএলে’র মূল ঘাটি মোসুল শহরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কথিত শরয়ী আদালতের নির্দেশের ভিত্তিতে ঐ তিন যুবতিকে গুলি করে হত্যা করা হয়।
হতভাগ্য ঐ যুবতিদের বয়স ১৪ থেকে ২০। তবে কি অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আইএসআইএল সন্ত্রাসীরা নানা বাহানায় তাদের নিয়ন্ত্রণাধীন ইরাক ও সিরিয়ার বিভিন্ন অঞ্চলের নিরীহ জনগণকে হত্যা করে।
উল্লেখ্য, ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল ১০ দিন পূর্বে ‘রাক্কা’য় নিরবে শিরোচ্ছেদ করা হয়’ নামক এক মানবাধিকার সংস্থার উদ্ধৃতি দিয়ে লিখেছিল, ফুটবল ম্যাচ দেখার অপরাধে ১৩ জন কিশোরের মৃত্যুদণ্ড দিয়েছে আইএসআইএল।#