আবনা : ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া, অবরুদ্ধ গাজা উপত্যকায়ও চতুর্থবারের মতো সামরিক আগ্রাসন চালানো জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন যুদ্ধবাজ এ মন্ত্রী। ইসরাইলের ওয়াইনেট নিউজকে দেয়া সাক্ষাৎকারে লিবারম্যান এসব কথা বলেছেন।
সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, “কোনো সন্দেহ নেই যে, হিজবুল্লাহর হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে; তাদের হামলার জবাব দেয় নি ইসরাইল বরং ধৈর্য ধরেছে কিন্তু হিজবুল্লাহকে অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ মনে হচ্ছে।”
গাজা প্রসঙ্গে লিবারম্যান বলেন, এরইমধ্যে হামাস তার সামরিক শক্তি পুনর্নির্মাণ করেছে সে কারণে গাজার ওপরও সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছে। তিনি দাবি করেন গত সপ্তাহে হামাস অন্তত ১০টি রকেট সমুদ্রের ওপর নিক্ষেপ করেছে।#
১ ফেব্রুয়ারি ২০১৫ - ১৫:৪৮
News ID: 668626
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়েছে।