১৯ ফেব্রুয়ারি ২০১৫ - ১৬:২৭
জর্জিয়ার মুসলিম উইমেন সোসাইটির ওয়েব সাইট চালু

শিশুদের ধর্মীয় শিক্ষা, ইসলামি তরবিয়ত এবং নারী অধিকারের বিষয় প্রসারের লক্ষ্যে সম্প্রতি চালু করা হয়েছে জর্জিয়ার ‘মুসলিম উইমেন সোসাইটি'র ওয়েব সাইট।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : জর্জিয়ার মুসলিম সোসাইটির প্রধান শাইখুল ইসলাম ‘রামিন ইগিদোভ’ এ সম্পর্কে বলেছেন, উইমেন সোসাইটির ওয়েব সাইটটি www.aile.ge নামে চালু করা হয়েছে। এর নাম থেকে স্পষ্ট যে, এতে পরিবার সংস্কৃতি, সন্তান পালন, মুসলিম নারীর অধিকার ইত্যাদি বিষয়ে বিভিন্ন বিশ্লেষণমূলক লেখা প্রকাশিত হবে হবে। পাশাপাশি এ ওয়েব সাইটে জর্জিয়া ও বিশ্বের নারীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, দাম্পত সম্পর্ক, ইসলামি শিক্ষার ভিত্তিতে শিশুদের লালন-পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান প্রবন্ধ উপস্থাপিত হবে।#