আবনা : আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে ভয়াবহ হিমবাহের আঘাতে অন্তত ১৮৭ জন নিহত ও ১২৯ জন আহত হয়েছে। এখনো তুষারের নীচে চাপা পড়া বহু মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আরো অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রচণ্ড তুষারপাতের কারণে নিহতদের দাফন করা কঠিন হয়ে উঠেছে। হতাহতদের বেশিরভাগই পাঞ্জশির প্রদেশের অধিবাসী। পাঞ্জশিরের ভারপ্রাপ্ত গভর্নর আব্দুর রহমান কাবিরি বলেছেন, তার প্রদেশে গত তিন দশকে এত মারাত্মক হিমবাহ আঘাত হানেনি। কোমরেরও উঁচু সমান বরফ ঠেলে উদ্ধারকর্মীদের দুর্গত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
আফগানিস্তানে শীতকালে প্রচুর পরিমান বৃষ্টি ও বরফ পড়লেও চলতি বছরের শীতে দেশটিতে বৃষ্টি হয়নি বললেই চলে। এ কারণে বহুদিন শুস্ক আবহাওয়া বিরাজ করার পর হঠাৎ প্রচণ্ড তুষারপাতে কাবুল ও পাঞ্জশির প্রদেশের জনগণ হতচকিত হয়ে যান। তুষারপাতের সময় পাহাড় থেকে হিমবাহ নেমে আসার ঘটনা নতুন না হলেও কয়েক বছরের মধ্যে এই প্রথম এ ধরনের ঘটনায় এত বেশি প্রাণহানি হলো। এর আগে ২০১০ সালে আফগানিস্তানের সালাং এলাকায় প্রায় ২০টি হিমবাহের আঘাতে ১৬৫ জন নিহত হয়েছিল।#
২৬ ফেব্রুয়ারি ২০১৫ - ১৪:৪৮
News ID: 673510
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে ভয়াবহ হিমবাহের আঘাতে অন্তত ১৮৭ জন নিহত ও ১২৯ জন আহত হয়েছে।