আবনা : আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার বিমান বাহিনী। উপকূলীয় প্রদেশ লাত্তাকিয়ায় এ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, “সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী লাত্তাকিয়ার উত্তরাঞ্চলে শত্রুর একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।”
রাষ্ট্র নিয়িন্ত্রিত টেলিভিশন চ্যানেলও ভূপাতিত ড্রোনের ছবি দেখিয়েছে। ভিডিওতে দেখা গেছে, সিরিয়ার সেনারা ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি ট্রাকের পেছনে তুলে নিচ্ছে।
ইরানের প্রেস টিভি বলেছে, এই খবর যদি সত্য হয় তাহলে সিরিয়ায় আইএসআইএল’র অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের কথিত বিমান হামলা শুরুর পর এই প্রথম সিরিয় সেনারা আমেরিকার কোনো বিমানকে নিজ আকাশসীমায় লক্ষ্যবস্তুত পরিণত করল।
আইএসআইএল-বিরোধী হামলা শুরুর পর মার্কিন নেতৃত্বাধীন জোট যেসব প্রদেশে সন্ত্রাসীরা তৎপর নয় সেসব জায়গাতেও বিমান হামলা চালিয়েছে। শুধু তাই নয়, সন্ত্রাসীদের অযুহাতে সিরিয়ার বিভিন্ন স্থাপনার ওপরও হামলা চালিয়েছে ওই জোট।#
১৮ মার্চ ২০১৫ - ১০:২৩
News ID: 677567
আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার বিমান বাহিনী।