আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) আফগানিস্তানের রাজধানী কাবুলে গণধোলাইয়ে নিহত হয়েছে এক নারী।
কর্তৃপক্ষ এ সংবাদ নিশ্চিত করে জানিয়েছে যে, বিক্ষুব্ধ জনতা কাবুল শহরে এক নারীকে গণধোলাই দিয়ে হত্যা করেছে। বলা হচ্ছে, ঐ নারী পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছিল। আফগান নিরাপত্তা বাহিনীর পদস্থ কর্মকর্তা ‘সালেহ মুহাম্মাদ’ জানিয়েছেন : জনৈক নারী পবিত্র কুরআন অগ্নিসংযোগ করলে পথচারীরা পাথর এবং লাঠি নিয়ে তার উপর আক্রমন করে এবং তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে বাধা দিতে পারেনি এবং জনগণ ঐ নারীকে গণধোলাই দিয়ে হত্যা করেছে।
আফগান গণমাধ্যমে জনৈক নারীর আগুনে পোড়া লাশের ছবি প্রকাশ করেছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, বিক্ষুব্ধ জনতা তাকে হত্যার পর তার লাশ আগুনে পুড়িয়ে দেয়।
এদিকে ঐ নারীর লাশ আগুনে পোড়ার বিষয়ে কোন মন্তব্য না করে কাবুল পুলিশ জানিয়েছে : বিষয়টি তদন্তনাধীন রয়েছে।
উল্লেখ্য, কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘শাহে দো শামশির’ মসজিদের কাছাকাছি কোন স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত ঐ নারীর পরিচয় এবং এ ঘটনার বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।#








