আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৭ ব্যক্তি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে।
পুলিশ অফিসার মুহাম্মাদ ওয়ালি এসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বুধবারের (২৫শে মার্চ) বোমা হামলায় নিহত সকলেই বেসামরিক। তার সংযোজন, পুলিশের একটি স্থাপনাকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক সিদ্দিকী জানিয়েছেন, ‘কি উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়।’
হামলার শিকার কাবুলের ঐ অঞ্চলটিতে অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির প্রাসাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত।
উল্লেখ্য, কাবুল হাসপাতালের পরিচালক সৈয়দ আমির কাবির আমিরী হতাহতদের বিষয়ে প্রকাশিত সংখ্যা সত্যায়িত করে বলেছেন : ‘আহতদের মাঝে নারী ও শিশুরাও রয়েছে।’# প্রেসটিভি
২৬ মার্চ ২০১৫ - ১৫:৩৮
News ID: 679155
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাবুলে রাষ্ট্রপতি প্রাসাদের কাছাকাছি একটি গাড়ী বোমার বিস্ফোরণে অন্তত ৭ ব্যক্তি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে।