আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাআদা প্রদেশের একটি জনবহুল বাজারের উপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে বহু বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের আল-মাসিরা চ্যানেল।
আনসারুল্লাহ মুভমেন্ট কর্তৃক পরিচালিত আল-মাসিরা চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে যে, সানয়া’র যুদ্ধবিমান বিধ্বংসী সিস্টেম থেকে সৌদি জঙ্গিবিমানগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে সৌদি আরবের এ হামলার নিন্দা জানিয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (বৃহস্পতিবার, ২৬শে মার্চ) রিয়াদের এ অভিযানের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করে, অনতিবিলম্বে এ হামলা বন্ধের দাবী জানান।
ইউরোপিয় ইউনিয়ন, রাশিয়া, ইরাক, সিরিয়া এবং অন্যান্য দেশ সৌদি আরবের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এছাড়া এ হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং।#প্রেসটিভি
২৭ মার্চ ২০১৫ - ০৬:৩৫
News ID: 679265
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাআদা প্রদেশের একটি জনবহুল বাজারের উপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।