৩১ মার্চ ২০১৫ - ১৫:০৯
ইয়েমেনে ২১ টন খাদ্য ও ঔষধ পাঠিয়েছে ইরান

ইয়েমেনের উপর সৌদি বিমান হামলায় ক্ষতিগ্রস্থ ও আহতদের সাহায্যার্থে আজ ভোরে ২১ টান খাদ্য ও ঔষধ পাঠিয়েছে ইরান।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের উপর সৌদি বিমান হামলায় ক্ষতিগ্রস্থ ও আহতদের সাহায্যার্থে আজ ভোরে ২১ টান খাদ্য ও ঔষধ পাঠিয়েছে ইরান।

ইরানের রেড ক্রিসেন্টের ত্রাণ বিষয়ক বিভাগের প্রধান নাসের চার্‌খ্‌সাজ এ সম্পর্কে বলেছেন : ৫ম দফায় প্রেরিত ত্রাণের ১৯ টন ঔষধ এবং অবশিষ্ট ২ টন খাদ্য।

তিনি বলেন : এর আগে ৪ দফায় প্রেরিত হয়েছে ৫০ টন ঔষধ, চিকিত্সা খাতে ব্যবহৃত সরঞ্জাম ও খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য।

নাসেরের সংযোজন : ইয়েমেনের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে জরুরী চিকিত্সা সরঞ্জামসহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রেরণের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।# ফারসনিউজ