



আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সামাররা যেয়ারতের উদ্দেশ্যে রওনা হওয়া ইরানি কাফেলা গতকাল মঙ্গলবার বাগদাদের উত্তরে অবস্থিত ‘তাজি’ নামক স্থানে রাস্তার পাশে পেতে রাখা মাইন বিস্ফোরণের শিকার হয়। এ বিস্ফোরণে কোম শহরের বিশিষ্ট বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সৈয়দ মুহাম্মাদ তাবাসি’ শহীদ এবং অপর ১০ ইরানি যায়ের (যেয়ারতকারী) আহত হয়েছেন।#



