২ এপ্রিল ২০১৫ - ০৯:০৮
ইয়েমেন থেকে এবার চীনা নাগরিক অপসারণ + ছবি

বিরামহীন হামলায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে ইয়েমেন থেকে চীনা নাগরিকদেরকেও সরিয়ে নিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আনসারুল্লাহ মুভমেন্টের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে সৌদি আরব ও তার কথিত জোটের বিমান হামলার ঘটনায় প্রায় ৪৪৯ জন চীনা নাগরিককে ইয়েমেন থেকে সরিয়ে নেয়া হয়েছে। এরপূর্বে ১২২ জন চীনাকে জীবুতিতে সরিয়ে নেয়া হয়।

বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ইয়েমেন থেকে সরিয়ে নেয়া চীনারা গত সোমবার জীবুতিতে প্রবেশ করেছে এবং সেখান থেকে তাদেরকে স্বদেশে ফিরিয়ে নেয়া হবে।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, এডেন উপসাগর এবং সুমালিয়ার পানি সীমায় জলদস্যূদের তৎপরতা রোধে মোতায়েনকৃত চীনা নৌবাহিনীর কয়েকটি জাহাজ গত রোববার ইয়েমেন থেকে চাইনিজদেরকে সরিয়ে নিতে ব্যবহার করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং জানিয়েছেন, ইয়েমেনে অবশিষ্ট চীনাদেরকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিতে চেষ্টার ত্রুটি করবে না কূটনৈতিকরা।

সানয়াতে অবস্থানরত চীনা রাষ্ট্রদূতের উ্দ্ধৃতি দিয়ে চীনা গণমাধ্যম আরো জানিয়েছে ৫৯০ জন চীনা ইয়েমেনে বসবাস করে। ইয়েমেনের নিরাপত্তা অবস্থার অবনতির কারণে চীনাদেরকে এ দেশ থেকে অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরপূর্বে চীনা সরকার অফিশিয়াল এক মন্তব্যে, উভয় পক্ষ রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছুতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাঝরাত থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট, পদত্যাগী প্রেসিডেন্ট মানসুর হাদী’র সমর্থকদেরকে সাহায্যের নামে ইয়েমেনের উপর বিমান হামলা শুরু করে। দফায় দফায় চালানো বিমান হামলায় এ নাগাদ নারী ও শিশুসহ বহু বেসামরিক লোক হতাহত হয়েছে।#