২ এপ্রিল ২০১৫ - ১১:৫৭
এডেনের রুশ কনস্যুলেটের ওপর সৌদি বিমান হামলা

সৌদি বিমান হামলায় ইয়েমেনের বন্দর নগরী এডেনে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবনা : সৌদি বিমান হামলায় ইয়েমেনের বন্দর নগরী এডেনে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির একটি জানালাও অক্ষত নেই বলে রুশ দূতাবাস সূত্রের বরাত দিয়ে দেশটির একটি সংবাদ সংস্থা জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইয়েমেনের রুশ দূতাবাস বন্ধ করে দেয়া এবং সেখানকার সব রুশ নাগরিককে ফিরিয়ে আনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। রুশ নাগরিকদের ফিরিয়ে আনার জন্য এর আগে বিমান পাঠানো হয়েছিল। কিন্তু সৌদি আরব বিমানটি ইয়েমেনে নামার অনুমতি না দেয়ায় তা মিশরের রাজধানী কায়রোতে নামতে বাধ্য হয়।
গত মাসের ২৬ তারিখ থেকে ইয়েমেনে সৌদি আরব আগ্রাসন শুরু করেছে। সৌদি আরবের মিত্র পলাতক এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ আগ্রাসন শুরু করেছে রিয়াদ।#