৩ এপ্রিল ২০১৫ - ১৩:৩৯
আগে যা মানতে চায়নি তা মেনে নিয়েছে পাশ্চাত্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, সুইজারল্যান্ডে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের যৌথ বিবৃতি একটি সাফল্য।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, সুইজারল্যান্ডে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের যৌথ বিবৃতি একটি সাফল্য। এর মধ্যদিয়ে পাশ্চাত্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে মেনে নিয়েছে। যদিও এর আগে তারা এ বাস্তবতাকে মানতে রাজি ছিল না। আজ তেহরানে জুমার নামাজের খোতবায় তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ ইমামি কাশানি আরও বলেছেন- যৌথ বিবৃতিতে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের কথা বলা হয়েছে। তারা বলেনি যে নিষেধাজ্ঞাগুলো স্থগিত করা হবে। নিষেধাজ্ঞা যে অবশ্যই প্রত্যাহার করতে হবে অবশেষে তারা তা মেনে নিয়েছে।
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে-এমন  অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি।
গতরাতে সুইজারল্যান্ডের লোজানে ছয় জাতিগোষ্ঠী ও ইরান দীর্ঘ আলোচনার পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।#