৫ এপ্রিল ২০১৫ - ০৭:৩৫
হিজবুল্লাহ’র রকেটে ধ্বংস হলো আইএসআইএল’এর আস্তানা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র রকেট হামলায় দেশটির সীমান্তবর্তী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর আস্তানা বিধ্বস্ত হয়েছে।

আবনা :  লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র রকেট হামলায় দেশটির সীমান্তবর্তী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর আস্তানা বিধ্বস্ত হয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কালামাউন পার্বত্য এলাকায় অবস্থিত এ আস্তানায় শুক্রবার রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ’র ছোঁড়া তিনটি রকেট আঘাত হানলে বিধ্বস্ত হয়ে যায় সন্ত্রাসীদের আস্তানা। অবশ্য হতাহতের বিবরণ এখনো পাওয়া যায় নি।
সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইরত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’কে সহায়তা যুগিয় চলেছে ইহুদিবাদী ইসরাইল। আহত আইএসআইএল সদস্যদের ইসরাইলি হাসপাতালে চিকিৎসা দেয়ার খবর এর আগে প্রকাশিত হয়েছে।#