আবনা : ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর ১৫০০ সদস্য ইরাকের মসুল শহর থেকে বেশ কিছু সাঁজোয়া গাড়িতে চড়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল আনবারে ঢুকে পড়েছে ।
একজন স্থানীয় কর্মকর্তা এ খবর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক বিমান বাহিনীর জোট বিষয়টি লক্ষ্য করেও এই সন্ত্রাসীদের ওপর কোনো হামলা চালায়নি।
পশ্চিম রামাদির গণজাগরণ বাহিনীর কমান্ডার আশুর হাম্মাদি ' শাফাক নিউজ'-কে বলেছেন, আল আনবার প্রদেশে নিজ অবস্থান জোরদারের জন্যই এই পদক্ষেপ নিয়েছে আইএসআইএল। আন্তর্জাতিক জোট এ ঘটনা লক্ষ্য করা সত্ত্বেও সন্ত্রাসীদের কোনো গাড়ির ওপর হামলা চালায়নি।
আইএসআইএল-এর সন্ত্রাসীরা গতকাল উত্তর রামাদির আবু ইসা ও আলবু ফারজ এলাকাটি দখল করে নিয়েছে বলে তিনি জানান।
সরকারি সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার ভয়ে এ অঞ্চলের জনগণ দলে দলে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারি বাহিনীকে জোরদারের জন্য এবং আইএসআইএল-এর সন্ত্রাসীদের হাত থেকে আবু ইসা ও আলবু ফারজ এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে উত্তর রামাদিতে তিন ব্যাটেলিয়ন পুলিশ পাঠানো হয়েছে। #
১৩ এপ্রিল ২০১৫ - ০৩:২৪
News ID: 683189
ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর ১৫০০ সদস্য ইরাকের মসুল শহর থেকে বেশ কিছু সাঁজোয়া গাড়িতে চড়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল আনবারে ঢুকে পড়েছে ।