২৮ এপ্রিল ২০১৫ - ১৪:০৯
ইয়েমেনে সৌদি আগ্রাসনে নিহত ৩,৫১২; আহত ৬,১৮৯

ইয়েমেনে মার্কিন মদদপুষ্ট সৌদি আগ্রাসনে এ পর্যন্ত তিন হাজার ৫১২ জন নিহত এবং ৬ হাজার ১৮৯ জন আহত হয়েছে।

আবনা : ইয়েমেনে মার্কিন মদদপুষ্ট সৌদি আগ্রাসনে এ পর্যন্ত তিন হাজার ৫১২ জন নিহত এবং ৬ হাজার ১৮৯ জন আহত হয়েছে।  নিহতদের মধ্যে ৪৯২ শিশু ও ২০৯ জন নারী রয়েছে। আহতদের মধ্যে ৯৭৮  শিশু ও ৭১৩ জন নারী।
ইয়েমেনের সাবা বার্তা সংস্থা এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
এ ছাড়াও শরণার্থীদের সংখ্যা নয় লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
সৌদি বোমা হামলায় ইয়েমেনে ৪ হাজার ৮৯৮টি বাড়ি ধ্বংস  অথবা ক্ষতিগ্রস্ত এবং ৮ হাজার ৫৭৭টি বেসামরিক স্থাপনাও বিধ্বস্ত হয়েছে বলে সাবা জানিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের জোট এডেনসহ  ইয়েমেনের নানা অঞ্চলে নির্বিচার বোমা বর্ষণ অব্যাহত রেখেছে।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে মার্কিন মদদপুষ্ট সৌদি জোট। ইহুদিবাদী ইসরাইলের জঙ্গি বিমানও এ হামলায় অংশ নিয়েছে। #