১৯ মার্চ ২০১৬ - ০১:৪৫

পাক্ষিক ফজরের ১৯তম বর্ষের ১৩তম সংখ্য প্রকাশিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: পাক্ষিক ফজরের ১৯তম বর্ষের ১৩তম সংখ্যা গত ১৫ই মার্চ (৫ জামাদিউস সানী-১৪৩৭ হি. এবং ১লা চৈত্র-১৪২২) মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

ফজরের এবারের সংখ্যার প্রধান শিরোনাম ‘মা ফাতিমার (আ.) শাহাদত ও আমাদের শিক্ষা’। এছাড়া যে সকল গুরুত্বপূর্ণ লেখা এ পাক্ষিক পত্রিকায় স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ‘মা ফাতিমার (আ.) শাহাদত ও আমাদের শিক্ষা’, ‘হযরত ফাতেমার জন্মদিবস; বাংলাদেশে নারীদিবস হিসাবে ঘোষণা করা হোক’ (সম্পাদকীয়), ‘আমিরুল মু’মিনীন (আ.) এর দৃষ্টিতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)’, ‘দ্বীন বা ধর্ম নিয়ে তর্ক-বিতর্ক সু-ফল ও কু-ফল’, ‘হযরত ফাতেমা যাহরা (আ.) এর জীবনাদর্শ সমাজে তুলে ধরা প্রয়োজন’, ‘বেলায়েতকে রক্ষা করার জন্য মা ফাতিমার (আ.) মত জীবন দিতে হবে’, ‘২৬ মার্চ : মহান স্বাধীনতা দিবস’, ‘পৃথিবী কখনই আল্লাহর হুজ্জাত থেকে খালী থাকে না’ এবং ‘পবিত্র ইসলাম ধর্মে নারীর অধিকার ও পরিবার’ ইত্যাদি গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে।#