আবনা ডেস্ক : বসনিয়ায় গণহত্যার ঘটনায় যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত সার্ব নেতা রদোভান কারাদিচের ৪০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীন জাতিসংঘ ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এ রায় দেন। খবর বিবিসির।
সাবেক যুগোস্লোভিয়ার শীর্ষ রাজনীতিক ও বসনিয়ার কসাই খ্যাত কারাদিচের বিরুদ্ধে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চালান গণহত্যার ১১টি অভিযোগের ১০টিই প্রমাণিত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর ধরে এই বিচার চলে।
এছাড়া ৭০ বছর বয়সি কারাদিচের বিরুদ্ধে আনা মানবতার বিরুদ্ধে অপরাধও আদালতে প্রমাণিত হয়েছে।
রায় পড়ার সময় আদালতে ১৫০ ভুক্তভোগী উপস্থিত ছিলেন। এই ১৫০ জনের মধ্যে বসিনয়া যুদ্ধের সময় কারাদিচের নির্দেশে যাদের হত্যা করা হয় তাদের স্বজন এবং নির্যাতনের শিকার হয়েও বেঁচে থাকা যুদ্ধাহতরা অন্যতম। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও বেশ কয়েকজন কূটনীতিক আদালতে উপস্থিত ছিলেন।
১৯৯২-৯৫ সালে বসনিয়ায় সংগঠিত গণহত্যায় সাবেক সার্ব নেতা কারাদিচের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিচারক প্যানেল।
রায়ে বলা হয়, বসনিয়ায় নির্বিচারে গণহত্যায় ১২ হাজার সাধারণ মানুষকে নির্মম হত্যায় কারাদিচ জড়িত ছিলেন।
এর আগে বসনীয় যুদ্ধে গণহত্যার দায়ে এর আগে প্রাক্তন এক বসনীয় সার্ব জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একই আদালত।
দণ্ডপ্রাপ্ত জদ্রাভকো তলিমির বিরুদ্ধে ১৯৯৫ সালে স্রেব্রেনিকায় ৭ হাজারের বেশি মুসলিম পুরুষ ও বালককে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
২৪ মার্চ ২০১৬ - ১৬:১৬
News ID: 742947
বসনিয়ায় গণহত্যার ঘটনায় যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত সার্ব নেতা রদোভান কারাদিচের ৪০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।