আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : সিরিয়ার আলেপ্পো প্রদেশে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে সিরিয়ান এক শিয়া যোদ্ধার শাহাদাতের তথ্য প্রকাশ করা হয়েছে।
ফাওয়া শহরের বাসিন্দা ‘হাসান মুহাম্মাদ মোস্তফা আলেপ্পো প্রদেশে তাকফিরি সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে শহীদ হন।
বিগত মাসগুলো থেকে আলেপ্পো প্রদেশের বিভিন্ন এলাকায় তাকফিরি সন্ত্রাসীদের সাথে সিরিয় সেনাবাহিনী ও স্বেচ্ছসেবী বাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সিরিয়া সংকটের শুরু থেকে এ পর্যন্ত হাজার হাজার সিরিয়ান যোদ্ধা দেশের বিভিন্ন এলাকাতে তাকফিরি সন্ত্রাসীদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন।
উল্লেখ্য, সিরিয়ার ইদলিব প্রদেশের অন্তর্ভুক্ত শিয়া অধ্যুষিত ফাওয়া শহরে ২০ হাজারেরও বেশি শিয়া মুসলিম বসবাস করেন।#
