আবনা ডেস্ক: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি পুলিশ ট্রেনিং সেন্টারে তালেবান জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবারের ওই হামলায় আহত হয়েছে আরো নয়জন।
দেশটিতে তালেবান জঙ্গিগোষ্ঠী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালায়।
হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান আবদুল রাহমান সারজাং জানান, নাদ আলি জেলায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ট্রেনিংয়ে অংশ নেয়া তিন পুলিশ নিহত হয়েছে। ওই হামলায় আরো সাত পুলিশ এবং দুই বেসামরিক আহত হয়েছে।
১৬ মে ২০১৬ - ০৭:২৫
News ID: 754522
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি পুলিশ ট্রেনিং সেন্টারে তালেবান জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।