১২ জুন ২০১৬ - ২২:১৭
ফ্লোরিডা হামলাকারী মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের গে নাইটক্লাবে হামলাকারী মার্কিন নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের গে নাইটক্লাবে হামলাকারী মার্কিন নাগরিক বলে জানিয়েছে পুলিশ। ওমর মতিন নামে ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
রোববার (১২ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় পুলিশ জানায়, নিহত ওমর ফ্লোরিডার সেন্ট লুইস কাউন্টিতে বাস করতেন। নিহত ওমরের মা আফগান নাগরিক ছিলেন বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।
এদিকে, ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে ব্রিফ করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।#