আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সৌদি আরবের নিরাপত্তা সূত্র কাতিফ শহরের একটি মসজিদের কাছে দু’টি বোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে।
গতকাল (সোমবার, ৪ জুলাই) রাতে কাতিফ শহরের ‘আল-ইমরান’ মসজিদের কাছে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রাপ্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ বিস্ফোরণে কোন মুসল্লি হতাহত হয়নি।
এ হামলার কিছুক্ষণ পর পবিত্র মসজিদে নববীর কাছের একটি পুলিশ চৌকির কাছে হামলা চালানো হয়েছে। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় বিধ্বস্ত গাড়ি জ্বলছে। ধোঁয়া উড়ছে। সামাজিক গণমাধ্যমে কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ি জ্বলছে। এর অদূরে পড়ে আছেন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য।
উল্লেখ্য, গতকাল ভোর ৩টার দিকে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছাকাছি আত্মঘাতী এক ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করলে, আত্মঘাতী নিহত এবং ২ জন আহত হয়।#