আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বাগদাদ শহরের বাইরে আরো দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল (শুক্রবার, ২৯ জুলাই ২০১৬) বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আবু ঘুরাইব এলাকায় ‘ইরাকের গণবাহিনী’র একটি টহল দলকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১ জন শহীদ এবং অপর ৪ জন আহত হন।
ইরাক গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলীয় ‘আল-মায়াদিন’ এলাকার একটি বাজারের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ২ ব্যক্তি শহীদ এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, তাকফিরি সন্ত্রাসী দায়েশ (আইএসআইএল) মূলতঃ বাগদাদের বাজারগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। সন্ত্রাসী এ গ্রুপটি প্রায় প্রতিদিনই ইরাকের কোন না কোন বাজারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা করে।#