১৪ সেপ্টেম্বর ২০১৬ - ০৬:২৭

সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে আজ মঙ্গলবার ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে।

আবনা ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে আজ মঙ্গলবার ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ সকাল থেকেই মেতে উঠেছে ঈদের আনন্দে। দুর্গাপূজার আগে মনোরম পরিবেশে ঈদের আনন্দে যোগ দিতে দেখা গেছে অমুসলিমদেরও। ত্রিপুরার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রাজ্যের সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সকালে আগরতলার গেঁদু মিঞার মসজিদে অন্যবারের মতো এবারও ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। সকালের দিকে সামান্য বৃষ্টি হয়েছে। এতে অবশ্য অবশ্য তেমন অসুবিধা হয়নি।
ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী মানিক সরকার, তৃণমূলের বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রমুখ।
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘আশা করা যায়, রাজ্যের ঐতিহ্য মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ উৎসবে শামিল হবেন।’