আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইয়েমেনে ৩ কাতারীয় সৈন্যের নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।
‘মুহাম্মাদ আওদ সালেম’, ‘মুহাম্মাদ দাউদ খাইয়াল’ ও ‘মুহাম্মাদ নাসের মুহাম্মাদ’ নামক কাতারের ৩ সেনা ইয়েমেন অভ্যন্তরে ইয়েমেনি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন।
তবে কোন সময়ে, কোন স্থানে এবং কিভাবে ঐ ৩ সেনা নিহত হয়েছেন তা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে কাতারের আরো এক সৈন্য নিহত হয়েছিল। এ নিয়ে সর্বমোট ৪ জন কাতারীয় সেনা ইয়েমেনে নিহত হল।
কাতার সেনাবাহিনী দশটি জঙ্গি বিমান ও ১ হাজার সৈন্য নিয়ে সৌদি, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইয়েমেন যুদ্ধে অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, ইতিপূর্বে ইয়েমেন যুদ্ধে ইয়েমেনের গণ ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শত শত সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।#