আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইয়েমেনের রাজধানী সানয়া’তে স্বৈরাচারী সৌদি আরবের গণহত্যার প্রতিবাদে সৌদি রাজা সালমান বিন আব্দুল আযিযকে বর্তমান সময়ের ইয়াজিদ বলে আখ্যায়িত করেছে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়রা।
লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ সানয়ার হত্যাযজ্ঞকে জঘন্য আখ্যায়িত করে ইয়েমেনের জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। পাশাপাশি আশুরার দিন ইয়েমেনের নিরীহ জনতার প্রতি সমর্থন ও সমবেদনা বিষয়ক শ্লোগান প্রদানের আহবান জানিয়েছে।
তিনি বলেন: মহররমের ১০ তারিখের র্যালীতে আমরা ইয়েমেনের জনগণের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করবো এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবো।#

